সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি: নাশকতার আশঙ্কায় দেশজুড়ে বিশেষ সতর্কতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনো প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারেনি।

এক বছরের বেশি সময় পার হলেও অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার কারণে দলটির প্রকাশ্য রাজনৈতিতে অনুপস্থিত। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গোপনে সংগঠিত হয়ে অনলাইনে ও অফলাইনে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে সংগঠনটির নেতা-কর্মীরা।

জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ঢাকার পুলিশ কমিশনার, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার এবং দেশের সব জেলা পুলিশের কাছে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনগুলো পয়লা জুলাই থেকে কর্মসূচি পালন করে আসছে। তার ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্টের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা হতে পারে। এ সময় অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসব আশঙ্কার প্রেক্ষিতে দেশের সব পুলিশ ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ রয়েছে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এই সময় ব্যক্তিগত মোটরসাইকেল ও মাইক্রোবাসসহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন এবং বিমানবন্দর এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল পেট্রল বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং সাইবার পেট্রলিং কার্যক্রমও চালু রাখা হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের ছাত্র ও যুবসংগঠনের কিছু নেতা-কর্মী মাঠে সক্রিয় না থাকলেও ভার্চুয়াল মাধ্যমে ‘স্কোয়াড’ গড়ে তুলে ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউবের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।

৩২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন