সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

কক্সবাজারে ভয়াবহ ভাঙন: উপড়ে গেছে হাজারো ঝাউগাছ, হুমকিতে সরকারি স্থাপনা

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন।

প্রবল ঢেউয়ের তোড়ে ধসে পড়েছে বালিয়াড়ি, উপড়ে গেছে কয়েক হাজার ঝাউগাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে সৈকতের বিভিন্ন অবকাঠামো, যার মধ্যে রয়েছে পর্যটন পুলিশের পুলিশ বক্স, অস্থায়ী দোকান ও ওয়াচ টাওয়ার।

গত দুই দিনে শৈবাল, লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ঘুরে দেখা গেছে, সাগরের ঢেউয়ে সৈকতের বালু সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটির ওপর ঝাউগাছ পড়ে থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। স্থানীয়দের দাবি, ভাঙন অব্যাহত থাকলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, জেলা প্রশাসনের তথ্যকেন্দ্র ও পর্যটন পুলিশের অফিসসহ সরকারি নানা স্থাপনাও হুমকির মুখে পড়বে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তথ্যমতে, ১৯৬১-৬২ সালে প্রথম ঝাউগাছ রোপণ শুরু হয় নাজিরারটেক থেকে হিমছড়ি পর্যন্ত ১২ হেক্টর এলাকায়। ১৯৭৪ সাল থেকে ধাপে ধাপে এই বনাঞ্চল সম্প্রসারণ পেয়ে বর্তমানে প্রায় ৩০০ হেক্টরে পৌঁছায়, যেখানে সাড়ে সাত লাখের বেশি ঝাউগাছ রয়েছে। উপকূলের প্রাকৃতিক সৌন্দর্য ও দুর্যোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সাম্প্রতিক বছরগুলোতে ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং তীব্র ঢেউয়ের কারণে এসব গাছ ধ্বংস হচ্ছে।

বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, “ঢেউয়ের আঘাতে গাছের গোড়া থেকে মাটি সরে যাচ্ছে, ফলে গাছ উপড়ে পড়ছে। উপকূল রক্ষায় আধুনিক ও টেকসই বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি।”

এদিকে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, “প্রতিবছর জিও ব্যাগ বসিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হয়, কিন্তু তা দীর্ঘস্থায়ী সমাধান নয়। উপকূল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও শক্তিশালী বাঁধ ছাড়া কার্যকর প্রতিরোধ সম্ভব নয়।”

প্রাকৃতিক বিপর্যয়ের ফলে দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে যেমন পরিবেশগত হুমকি তৈরি হয়েছে, তেমনি পর্যটন শিল্পেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৩৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন