সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
জাতীয়

স্মরণে জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান

মিরপুরে সিএনসি’র ৩৬৪তম সাহিত্য সভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলা ভাষা ও সাহিত্যের অগ্রদূত, জাতির শ্রদ্ধেয় অভিভাবক, তিনটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান-এর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) আয়োজিত ৩৬৪তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয় রাজধানীর মিরপুরে, ভেনাস টাওয়ার মিলনায়তনে।

বিকাল ৪টা থেকে আয়োজিত এই সাহিত্য আসরে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক ও একুশে পদকপ্রাপ্ত লেখিকা ফরিদা হোসেন, যিনি ছিলেন অধ্যাপক সৈয়দ আলী আহসানের নিকটতম সহচর ও সিএনসি’র গর্বিত উত্তরসূরি।

সভায় সভাপতির বক্তব্যে ফরিদা হোসেন গভীর আবেগে স্মরণ করেন তাঁর শিক্ষক, পথপ্রদর্শক ও প্রিয় স্যারের অসাধারণ ব্যক্তিত্ব ও সাহিত্যিক দূরদর্শিতা। তিনি বলেন—
“স্যার আমার শিক্ষক, আমার ফিলোসফার। তাঁর হাত ধরেই আমি লেখালেখি ও সাংগঠনিক জীবনে প্রবেশ করেছি। পেন ইন্টারন্যাশনালের কার্যক্রমের নানা দিক তিনি নিজ হাতে আমাকে শিখিয়েছেন। তাঁর অনুপ্রেরণায় ১৯৯৯ সালে স্কটল্যান্ডে অনুষ্ঠিত পেন কংগ্রেসে আমি প্রথমবারের মতো অংশ নিই। তাঁর মতো মহান মনীষী বাংলা সাহিত্যকে যেভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তুলেছিলেন, তা অতুলনীয়।”
তিনি আরও বলেন, “স্যার ছিলেন এক প্রখর স্বপ্নদ্রষ্টা, যাঁর মধ্যে ছিল আলোর দিকে এগিয়ে যাওয়ার এক অদ্ভুত সম্মোহনী শক্তি। পেন বাংলাদেশ শাখাকে তিনি সন্তানের মতো লালন করে গড়ে তুলেছিলেন এবং মৃত্যুর আগে সেটি আমার হাতে তুলে দিয়ে যান।”

আলোচনায় আরও অংশ নেন ড. মোহাম্মদ শহীদুল্লাহর নাতনি সাহিত্যিক ফরিদামনি শহীদুল্লাহ্। তিনি সৈয়দ আলী আহসানকে উৎসর্গ করে একটি কবিতা পাঠ করেন। তাঁর আবেগঘন উপস্থাপনা সভায় এক অনন্য মাত্রা যোগ করে।

বিশিষ্ট চিকিৎসক, কবি ও সাহিত্যিক ডা. সুলতানা আহম্মদ সৈয়দ আলী আহসানের বিখ্যাত কবিতা ‘আমার পূর্ব বাংলা এক গুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল’ উদ্ধৃত করে বলেন, “এই কবিতাটি আমার এতই প্রিয় যে আজও তা আমি মুখস্থ বলে যেতে পারি।”

স্মরণসভায় নারী লেখক ও কবিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। প্রাণবন্ত এই সাহিত্য আয়োজনে সঞ্চালনা করেন জাতীয় মানবাধিকার সংস্থা লাইট হাউজ এর মহিলা বিষয়ক সম্পাদিকা, বিশিষ্ট লেখিকা অ্যাডভোকেট শাহানারা স্বপ্না, যিনি তার সুললিত কণ্ঠ ও আবেগঘন উচ্চারণে পুরো অনুষ্ঠানে প্রাণসঞ্চার করেন।

সাহিত্য সভায় স্বরচিত কবিতা ও গল্প পাঠ করেন কবি ও লেখক ডা. সুলতানা আহম্মদ, কবি ও সংগঠক নুরুন্নাহার নীরু, কবি লিন্ডা আমিন, কবি মতিয়ারা আক্তার মিনু, ‘মহীয়সী’ সম্পাদক লেখিকা শারমিন আক্তারসহ আরও অনেকে।
সভাপতি ফরিদা হোসেন উপস্থিত সৃজনশীল লেখকদের সাহিত্য পাঠের উপর সুচিন্তিত ও গভীর মূল্যায়ন প্রদান করেন।

এই সাহিত্য সভা একদিকে যেমন ছিল স্মরণ, তেমনি ছিল নতুন প্রজন্মের সাহিত্যসাধনার প্রতি অনুপ্রেরণার এক দৃষ্টান্ত। অধ্যাপক সৈয়দ আলী আহসানের সাহিত্যিক উত্তরাধিকারের ধারাবাহিকতায় সিএনসি-এর এ আয়োজন বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।

৪৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন