সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

অবৈধ স্থাপনায় চাঁদকাটি বাজার রাস্তার উপরে, প্রতিদিন লেনদেন ৪০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলার চাঁদকাটি বাজারে দেশীয় জাতের মিঠাপানির সাদা মাছের রেণু ও পোনার আড়ৎ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

প্রতিদিন ভোর থেকেই জমে ওঠে এ বাজার, যেখানে রুই, কাতল, মৃগেল, শিং, পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও পোনা কেনাবেচা হয়। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি এসব পোনা সরবরাহ করা হচ্ছে দেশের অন্যান্য জেলাতেও।


ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, ফাল্গুন থেকে কার্ত্তিক মাস পর্যন্ত ঘের ও পুকুরে মাছ চাষের মৌসুমে বেচাকেনা বেড়ে যায় কয়েকগুণ। বর্তমানে প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার মাছের রেণু ও পোনা বিক্রি হচ্ছে এ বাজারে। এখানে ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে তিনশ’ ব্যবসায়ী সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তবে, ব্যবসায়ীদের অভিযোগ, বাজারটির বড় একটি সম্ভাবনা থাকলেও অবকাঠামোগত উন্নয়নের অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এখনো রাস্তার উপরেই অস্থায়ীভাবে বাজার বসে, যা চলে মাত্র তিন থেকে চার ঘণ্টা। স্থায়ী আড়তের অভাব এবং অবৈধ দখলের কারণে বাজারের পরিসরও বাড়ানো যাচ্ছে না।


মাছ ব্যবসায়ী মো. সানাউল্লাহ, সেলিম নিকারী, আতাউর বিশ্বাস, জিয়ারুল নিকারি, নূর ইসলাম বিশ্বাস ও শরিফুল বিশ্বাসসহ অনেকে বলেন, দক্ষিণাঞ্চলের মাছের চাহিদা পূরণে চাঁদকাটি বাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে এখানে একটি স্থায়ী আড়ৎ নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার বলেন, “বাজারটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে আগামী অর্থবছরে অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।”


সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি.এম. সেলিম বলেন, “চাঁদকাটি বাজার একটি সম্ভাবনাময় পোনা বাজার। এটি শুধু কর্মসংস্থানের ক্ষেত্র নয়, বরং মানসম্পন্ন রেণু-পোনার একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।” তিনি জানান, বাজার উন্নয়নের জন্য জেলা মৎস্য বিভাগ এবং উপজেলা প্রশাসনের যৌথ পরিকল্পনা রয়েছে।

৩০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন