সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধ: ভাইয়ের হামলায় বোন ও ভাগ্নে আহত

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন এক নারী ও তার ছেলে।

গত ১৯ জুলাই (শনিবার) সন্ধ্যায় ঘটে এ ঘটনা।

আহত নাসিমা খাতুন (৪৫) ও তার ছেলে আব্দুল্লাহ সাহাবী (২৮) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মতে, হামলায় সাহাবীর একটি চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল নাসিমা খাতুন ও তার ভাই রেজাউল করিমের মধ্যে। ঘটনার দিন রেজাউল তার স্ত্রী, সন্তান ও আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ নাসিমার বাড়িতে হামলা চালায়।

আহত সাহাবীর মা নাসিমা খাতুন বলেন, “আমার ভাই রেজাউল পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ছেলেকে হত্যা করতে চেয়েছিল। রামদার কোপ থেকে বাঁচতে সে হাত তুললে গভীরভাবে কাটা পড়ে। এরপর চোখে এমনভাবে আঘাত করা হয় যে সে এখন দেখতে পাচ্ছে না।”
তিনি আরও জানান, “আমি ছেলেকে বাঁচাতে গেলে রেজাউল লোহার রড দিয়ে মাথায় আঘাত করতে চায়। বাঁ হাত দিয়ে ঠেকাতে গিয়ে আমার হাত ভেঙে যায়।”

ঘটনার পর রাতেই দৌলতপুর থানায় রেজাউলসহ মোট সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নাসিমা খাতুন। পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও তিনি পরে জামিনে মুক্তি পান।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জয়রামপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে নাসিমা খাতুন বলেন, “আমি একজন অসহায় নারী। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়েই বেঁচে ছিলাম। এখন সেই ছেলেই মৃত্যুর সঙ্গে লড়ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। প্রশাসনের কাছে অনুরোধ, দোষীদের যেন দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হয়।”

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, “ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছে। আমরা তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি, ভুক্তভোগীরা যেন আইনি সহায়তা পান, তা নিশ্চিত করতে কাজ করছি।”

৮১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন