সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

পাঁচ ঘণ্টা অবরুদ্ধ, ব্যর্থ হলো উপদেষ্টাদের বের হওয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তরার মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ৩টা ১৫ মিনিটে পুলিশের পাহারায় কলেজ ছাড়ার চেষ্টা করেন তারা, তবে সড়কে শিক্ষার্থীদের বাধার মুখে পড়লে আবারও কলেজে ফিরে আসতে হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শনে যান দুই উপদেষ্টা। পরিদর্শনের পর ভবন-৫-এ প্রবেশের পথে শিক্ষার্থীরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের গতিরোধের চেষ্টা করেন। এরপর সেখানে যোগ দেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

দুপুরে ভবন-৫ এর সামনেই অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ড. আসিফ নজরুল। হ্যান্ড মাইকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "আপনাদের দাবিগুলো আমরা সম্পূর্ণভাবে যৌক্তিক মনে করি এবং সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করছি—সব দাবি মেনে নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রকৃত তথ্য জানানো হবে—কতজন নিহত, কতজন আহত। প্রতিটি ঘণ্টায় কনফারেন্স রুম থেকে হালনাগাদ তথ্য জানানো হবে।"

সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অপেশাদার আচরণ বা পুলিশের অসদাচরণ হলে তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমরা শুধু উপদেষ্টা নই, আপনাদের অভিভাবক হিসেবেও পাশে দাঁড়াতে এসেছি। আসুন, যারা আহত-নিহত হয়েছেন, তাদের পাশে দাঁড়াই।"

উল্লেখ্য, ওই সময় ড. আসিফ নজরুলের সঙ্গে প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। কলেজ ক্যাম্পাসে ক্ষতিপূরণসহ নানা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
 

৩৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন