সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী গুলি চালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর ঘটনাকে "পরিস্থিতিগত প্রয়োজন" হিসেবে ব্যাখ্যা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, সংঘর্ষের পর জেলাটিতে জারি করা কারফিউ প্রত্যাহার করে বর্তমানে ১৪৪ ধারা বলবৎ রয়েছে, যা ধাপে ধাপে তুলে নেওয়া হবে।

রোববার (২০ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “যে সময় যে পরিস্থিতি, সে অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। গোপালগঞ্জে সংঘর্ষ হয়েছে, এটাকে অস্বীকার করছি না। ঘটনাটি রাজনৈতিক, তবে এর পরবর্তী ব্যবস্থা নেওয়ার দিকেই আমাদের মনোযোগ।”

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এতে গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনী। পরবর্তীতে সরকার কারফিউ জারি করে, যা পরে তুলে নিয়ে ১৪৪ ধারা জারি রাখা হয়।

ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে সাংবাদিকরা জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় নয়জন শিশুকে আটকের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।” পরে তাকে জানানো হয়, দৈনিক সমকালে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ছাত্রলীগের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, “নাশকতা হয়েছে, তবে আগের তুলনায় তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে।”

আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে উপদেষ্টা বলেন, “আমরা প্রস্তুতি নিচ্ছি, বাহিনীগুলোকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বর্তমান পরিস্থিতি এবং আগের তুলনায় উন্নতির বিষয়েও মত দিয়েছেন। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা, সে বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন করবেন জনগণ—এমন মন্তব্যও করেন তিনি।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন