সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
অর্থনীতি

সোনার প্রতি আগ্রহ বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুতে ঝুঁকছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (WGC) ‘সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভে ২০২৫’ অনুসারে, বিশ্বের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক আগামীতে আরও সোনা কিনতে চায়।

জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে তাদের সোনার মজুত যথেষ্ট। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বৈশ্বিক অর্থনৈতিক পটপরিবর্তনে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডলারকে চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে অনেক দেশ এখন বিকল্প খুঁজছে। এতে করে সোনার চাহিদা বাড়ছে।

ইনভেস্টর ডট কম–এর তথ্যমতে, ২০২৩ সালের শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে থাকা সোনার পরিমাণ দাঁড়ায় সরকারি রিজার্ভের প্রায় ২০ শতাংশ বা প্রায় ৩৬,২০০ টনে। ২০২২ সালে এই হার ছিল প্রায় ১৫ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ধারণা করছে, ২০২৫ সালের মধ্যেই বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো আরও ৯০০ টন সোনা সংগ্রহ করবে।

বিশ্লেষকদের মতে, এই প্রবণতার মূল কারণ হচ্ছে ডলারের প্রতি ক্রমহ্রাসমান আস্থা। বিশেষ করে যুক্তরাষ্ট্রবিরোধী দেশগুলো—যেমন চীন ও রাশিয়া—ডলারের বিকল্প খুঁজতে গিয়ে সোনাকে নিরাপদ মুদ্রা হিসেবে বিবেচনা করছে।

ব্রিকস জোটের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দেশগুলো একদিকে যেমন ডলারের বিকল্প গঠনে আগ্রহী, তেমনি সোনার বাজারে বড় ক্রেতাও। চীনের কেন্দ্রীয় ব্যাংক টানা সাত মাস ধরে সোনার রিজার্ভ বাড়িয়ে চলেছে। মে মাসে তাদের মোট রিজার্ভ দাঁড়ায় ৩.২৮৫ ট্রিলিয়ন ডলারে।

এই সময়ে সোনার দাম কম ছিল না—বরং উল্টো বেড়েছে। তা সত্ত্বেও চীনের লাগাতার সোনা কেনা স্পষ্ট করে দেয় যে, বেইজিং কতটা দ্রুত ডলারনির্ভরতা কমাতে চায়। একই ইঙ্গিত মেলে চীনের মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগ হ্রাসের মাধ্যমে—ফেব্রুয়ারিতে চীনের হাতে থাকা মার্কিন বন্ডের পরিমাণ ছিল ৭৮৪ বিলিয়ন ডলার, যা এপ্রিলের শেষে নেমে আসে ৭৫৭ বিলিয়নে। অর্থাৎ মাত্র দুই মাসে কমে গেছে প্রায় ২৭ বিলিয়ন ডলার।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল আরও জানিয়েছে, বর্তমানে ৪৭ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন উৎস থেকে সোনা সংগ্রহ করছে। এর মধ্যে ৩৭ শতাংশ বড় খনি থেকে, ১৬ শতাংশ ছোট খনি থেকে এবং বাকি অংশ বাজার থেকে সংগৃহীত।

২০২৫ সালের এপ্রিল মাসে বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড গড়ে আউন্সপ্রতি ৩,৫০০ ডলারে পৌঁছায়। এই প্রতিবেদন লেখার সময় দাম কিছুটা কমে এসেছে—৩,২৫০ ডলার। তবে বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি সোনা কেনা অব্যাহত রাখে, তাহলে দাম আবার বাড়তে পারে।

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং আর্থিক অস্থিরতা বাড়ার প্রেক্ষাপটে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সোনার প্রতি নির্ভরতা আরও দৃঢ় হচ্ছে।

৪৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন