সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

দেশজুড়ে চাঁদাবাজবিরোধী সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১,৫৭২ জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

রাজনৈতিক অস্থিরতা, দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে চলমান সহিংসতায় জনজীবনে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে দেশজুড়ে শুরু হয়েছে পুলিশের ‘সাঁড়াশি অভিযান’।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, চাঁদাবাজি রোধে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ১,৫৭২ জনকে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ও মামলার আসামি ১,১০৭ জন এবং বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৪৬৫ জন।

অভিযান প্রসঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, চাঁদাবাজি প্রতিরোধে পুলিশের সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। হাট-বাজার, বাস-ট্রাক স্ট্যান্ড, টার্মিনাল, রেলস্টেশন থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত চাঁদাবাজদের ধরতে তৎপর রয়েছে পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

‘কোনো দলীয় পরিচয় নয়, অপরাধীই মুখ্য’
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, চাঁদাবাজ যেই হোক, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে তদবিরেও মুক্তি দেওয়া হবে না। আটক চাঁদাবাজদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা দিয়ে এক সপ্তাহের মধ্যে তদন্ত ও এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

চাঁদাবাজদের চিহ্নিত করতে পুলিশের বিশেষ শাখা (এসবি) ইতোমধ্যে ৪৫৭ পৃষ্ঠার একটি গোপনীয় প্রতিবেদন তৈরি করেছে। এতে ২,০৩১ জন চাঁদাবাজ ও সন্ত্রাসীর নাম রয়েছে বলে সূত্র জানিয়েছে।

ডিএমপি ও গোয়েন্দা পুলিশের বিশেষ তৎপরতা
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী জানিয়েছেন, মহানগরের প্রতিটি থানাকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। থানার ওসি থেকে শুরু করে ডিসি, এসি ও গোয়েন্দা ইউনিটকে মনিটরিংয়ে রাখা হয়েছে।

আইজিপি বাহারুল আলম বলেন, ঢাকায় এলাকাভিত্তিক গোয়েন্দা টিমকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা বা খারাপ সুনাম রয়েছে, তাদের বিরুদ্ধে ডিটেনশন বা আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘উঁচু লেভেলের চাঁদাবাজরাও রেহাই পাবে না’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কক্সবাজারে এক অনুষ্ঠানে বলেন, “চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যত উঁচু লেভেলের চাঁদাবাজ হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।”

চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে পুলিশের চলমান সাঁড়াশি অভিযানকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সাধারণ মানুষ এখন দেখছে—এই অভিযান কতটা টেকসই ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়, সেটিই আসল প্রশ্ন।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন