সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী সংকট, ভর্তিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা যুক্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দেশের পাঁচ শতাধিক কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থী সংকট দেখা দেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গতবারের তুলনায় এবার মাধ্যমিক স্তরের পাস হার কম হওয়ায় একাদশে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীর সংখ্যা ব্যাপক হ্রাস পেতে পারে। এ কারণে দেশের একাদশ শ্রেণির প্রায় সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন আহ্বান করা হতে পারে। এ সময় প্রথমবারের মতো ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, যেখানে ওই আন্দোলনে আহত বা শহীদ পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন। একই সঙ্গে এবার থেকে মুক্তিযোদ্ধা কোটা বাতিল হওয়ার পথ প্রশস্ত হয়েছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৮.০৪ শতাংশ, যা আগের বছরের ৮৩.৭৭ শতাংশের থেকে অনেক কম। ১১ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন, যার মধ্যে মাত্র ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পাস করেছে। এর ফলে প্রায় ৬ লাখ পরীক্ষার্থী পাস করতে পারেনি।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, সারাদেশের কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণির মোট আসন সংখ্যা ২৬ লাখ ৬৬ হাজারের বেশি। এরমধ্যে শুধুমাত্র কলেজ-মাদ্রাসায় ভর্তি হলে ও কারিগরি বিভাগ বাদ দিলে প্রায় সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা থাকতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্য অনুযায়ী, সাধারণত প্রতি বছর এসএসসি পাস করা শিক্ষার্থীর অন্তত ১০ শতাংশ একাদশে ভর্তি হয় না। এ বছরও যদি এ হার বজায় থাকে, তবে খালি আসনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

একাধিক কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, উপজেলায় শিক্ষার্থী সংকট বেশি হলেও রাজধানীর নামকরা কলেজগুলোতে ভর্তি প্রতিযোগিতা এবারও তীব্র হবে। তবে ভর্তি পরীক্ষা ছাড়াই মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক সভা হয়েছে এবং শিগগিরই ভর্তি নীতিমালা জারি করা হবে। ভর্তি প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিচ্ছে বুয়েট।

এদিকে, নতুন খসড়া ভর্তি নীতিমালায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে সেই আন্দোলনে আহত বা নিহতদের পরিবারের জন্য সুবিধা থাকবে। অপরদিকে, দীর্ঘ সময় ধরে বিতর্কের মুখে থাকা মুক্তিযোদ্ধা কোটা এবার বাতিল করার প্রস্তাব রয়েছে। কারণ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য দীর্ঘ সময় ধরে আসন সংরক্ষণের প্রয়োজনীয়তা কমে এসেছে বলে মনে করছেন শিক্ষা প্রশাসন।

আগামী দুই থেকে তিন বছরের জন্য সাময়িক ভিত্তিতে জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য কোটা রাখা হতে পারে, পরে তা বিলুপ্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

৩৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন