সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকার 'ফল উৎসব ২০২৫' অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের আয়োজনে রাজধানীর ক্যাপিটাল মার্কেটে জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলানায়তনে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব ২০২৫’।

দেশীয় ফলের প্রচার ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিই ছিল এ উৎসবের মূল বার্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি তৌহিদুর ইসলাম মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্, বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, ডিআরইউ এর সাবেক সভাপতি মুরসালিন নোমানি, ডিআরইউ এর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, খুলনা বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি ডা. সাইফুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমেদ রাসেল।

ফল উৎসবে পরিবেশিত হয় আম, আনারস, আমড়া, কলা, লটকন, ড্রাগন ফল এবং কাঁঠালসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল। অতিথিরা বলেন, দেশের ঐতিহ্যবাহী ফলের পুষ্টিগুণ এবং স্বাদ জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, খুলনা আমাদের দেশের ঐতিহ্যের অংশ। সুন্দরবনের মতো আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ এই অঞ্চলে অবস্থিত। খুলনা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণমাধ্যমে আস্থা ফিরিয়ে আনতে হবে। দেশে যে ষড়যন্ত্র চলছে, তাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী দিদার বখত বলেন, সাংবাদিকদের কলমের শক্তিকে কাজে লাগাতে পারলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। ফল সংরক্ষণ ও রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। খুলনা বিভাগ এক বিশাল সম্ভাবনার ঝুঁড়ি—তাকে কাজে লাগাতে হবে। খুলনার নেতৃত্বের অভাবেই এই অঞ্চল পিছিয়ে রয়েছে। এই শূন্যতা পূরণে আমাদেরই এগিয়ে আসতে হবে।

আমার দেশের উপ-সম্পাদক সুলতান মাহমুদ বাদল বলেন, খুলনার উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।

ফোরামের সভাপতি তৌহিদুর ইসলাম মিন্টু বলেন, মৌসুমী ফল হচ্ছে প্রকৃতির এক অনন্য উপহার—এক ধরনের প্রাকৃতিক প্রতিষেধক টিকার মতোই এর কাজ। আমাদের শরীরকে রোগপ্রতিরোধে সহায়তা করে এসব দেশীয় ফল। ঠিক এই ভাবনাকে কেন্দ্র করেই আজকের এই ‘ফল উৎসবের আয়োজন। এই উৎসব শুধু ফলভিত্তিক আয়োজনে সীমাবদ্ধ নয়—এটি একটি মিলনমেলারও সুযোগ, যেখানে সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও বন্ধনের সেতুবন্ধ গড়ে উঠছে। আপনারা যারা আজকের আয়োজনে অংশগ্রহণ করেছেন, সময় দিয়েছেন, উৎসবে প্রাণ দিয়েছেন—সবার প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আয়োজকরা জানান, এই ফল উৎসবের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও দেশীয় পণ্যের প্রচারে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

৪১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন