সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

পর্ন ভিডিও এডিট করে সাংবাদিককে ব্ল্যাকমেইল

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৫:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতীয় একটি পর্ন ভিডিওর ফুটেজে এডিট করে সাংবাদিকের ছবি ও একটি স্বনামধন্য সংবাদ চ্যানেলের লোগো জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাতক্ষীরায় মামলা দায়ের হয়েছে।

একইসঙ্গে ভুক্তভোগী সাংবাদিকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের জন্য ব্ল্যাকমেইল করার চেষ্টাও করা হয়।

শনিবার (৫ জুলাই) বিকেলে সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং চাঁদাবাজির ধারায় মামলাটি রেকর্ড করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেন থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুর রহমান।

মামলার আসামিরা হলেন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের আল-আমিন সরদার, শহরের পলাশপোল এলাকার রিনা খাতুন, কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের কামরুল হাসান এবং আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

মামলার এজাহারে বলা হয়েছে, ভারতীয় একটি পর্নসাইট থেকে সংগ্রহ করা অস্পষ্ট ভিডিও ফুটেজের এক কোণে এডিট করে সাংবাদিকের ছবি ও একটি জাতীয় টিভি চ্যানেলের লোগো জুড়ে দেওয়া হয়। এরপর সেই ভিডিও প্রথমে সাংবাদিকের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে অর্থ দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী সাংবাদিক রাজি না হওয়ায় ভিডিওটি পরে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাতক্ষীরা সাইবার এলার্ট টিমের পরিচালক মাহবুব রহমান বলেন, “ভিডিওতে থাকা ব্যক্তির সঙ্গে যে ছবিটি বসানো হয়েছে, তার মধ্যে কোনো ধরনের মিল নেই। গুগল রিভার্স ইমেজ ও সেন্স সার্চে নিশ্চিত হওয়া গেছে ভিডিওটি ভারতীয় পর্নসাইট থেকে নেওয়া।”

এদিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন, “জুলাই মাসে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলি কভার করার কারণে একটি চক্র পরিকল্পিতভাবে সংবাদমাধ্যম ও সাংবাদিককে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে। এর দ্রুত বিচার না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

সদর থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, “আমরা মামলা গ্রহণ করেছি। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।”

৮০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন