সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলা চালায় ইসরায়েল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েল জানিয়েছে, তারা ইয়েমেনের তিনটি প্রধান বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

সোমবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার কথা প্রকাশ করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। বিগত এক মাসে ইয়েমেনে এটিই ইসরায়েলের প্রথম হামলা।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়, হোদেইদাহ, হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে। একইসঙ্গে, রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রও হামলার লক্ষ্যবস্তু ছিল। হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব হিসেবেই এই পাল্টা আঘাত এসেছে বলে ইসরায়েল জানায়।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর প্রতিবাদে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজার প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েল এবং পশ্চিমা সমর্থিত বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। এসব হামলা লোহিত সাগর হয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যকে ব্যাহত করে।

ইসরায়েলের দাবি, হুতিদের অধিকাংশ আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। তবে তারা পাল্টা হামলার কৌশল অব্যাহত রেখেছে।

বিশেষভাবে, ইসরায়েলি বাহিনী রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের এক জাহাজে হামলার কথাও জানায়, যেটি ২০২৩ সালের শেষ দিকে হুতিদের নিয়ন্ত্রণে চলে যায়। তারা দাবি করে, হুতিরা ঐ জাহাজে একটি রাডার স্থাপন করেছে, যা আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজ শনাক্তে ব্যবহৃত হচ্ছে এবং এটি তাদের ‘সন্ত্রাসী কার্যক্রমের’ অংশ।

হুতিদের সামরিক মুখপাত্র পাল্টা বিবৃতিতে বলেন, তারা স্থানীয়ভাবে তৈরি ভূমি-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি হামলা প্রতিরোধে সফল হয়েছে।

হোদেইদাহর বাসিন্দারা রয়টার্সকে জানান, ইসরায়েলি হামলায় শহরের প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে যাওয়ায় পুরো নগরী অন্ধকারে ডুবে যায়। হুতিনিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানায়, ইসরায়েল একাধিকবার হোদেইদাহতে হামলা চালিয়েছে। এর আগেই ইসরায়েল সতর্কবার্তা দিয়েছিল, বন্দরগুলো খালি করে ফেলার জন্য।

৩৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন