সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

চট্টগ্রামে নিউমুরিং কনটেইনার টার্মিনালের দায়িত্ব নিল নৌবাহিনী-চালিত ড্রাইডক

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দায়িত্ব থেকে সরে গেল সাইফ পাওয়ারটেক লিমিটেড।

চুক্তির মেয়াদ শেষে রোববার (৬ জুলাই) প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে। আজ সোমবার (৭ জুলাই) থেকে এনসিটির পরিচালনার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি জটিলতার কারণে টার্মিনালের দায়িত্ব সরাসরি নৌবাহিনীর কাছে না দিয়ে, তাদের নিয়ন্ত্রিত ড্রাইডকের সঙ্গে ছয় মাসের চুক্তি করা হয়েছে। সোমবারই এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ড্রাইডকের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, সরকারের অনুমোদনের পর বন্দর বোর্ড ড্রাইডকের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নেয়। নৌবাহিনীর টেকনিক্যাল সীমাবদ্ধতার কারণে সরাসরি দায়িত্ব না নিয়ে ড্রাইডকের মাধ্যমে টার্মিনাল পরিচালনা করবে।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমীন বলেন, দায়িত্ব হস্তান্তরের সব প্রস্তুতি শেষ হয়েছে। যদিও এনসিটির দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে, তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম এখনো চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বন্দরে বর্তমানে চারটি কনটেইনার টার্মিনাল চালু রয়েছে—চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে বন্দরে হ্যান্ডলিং হওয়া ৩২ লাখ টিইইউস (২০ ফুট সমতুল্য কনটেইনার) এর ৪৪ শতাংশ পরিচালিত হয়েছে শুধুমাত্র এনসিটি থেকেই।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে এনসিটির কার্যক্রম পরিচালনা করছিল সাইফ পাওয়ারটেক।

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন