সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

মবের ঘটনায় কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর বার্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণপিটুনি বা সংঘবদ্ধ সহিংসতার (মব) ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।

অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরা পূর্ব থানায় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আগে অনেক মব ঘটলেও আমরা তাৎক্ষণিক খবর পেতাম না। এখন বিস্তৃত পরিসরে তথ্য পাওয়া যায়, যার ফলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে। যদিও কিছুদিন মবের ঘটনা কমে গিয়েছিল, সম্প্রতি কিছু এলাকায় আবার তা বেড়ে গেছে। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি।”

তিনি জানান, রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “যে কেউ অন্যায় করবে, তাকে আমরা এলাকায় থাকতে দেব না। সময় লাগলেও অপরাধীকে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতেও মব সংক্রান্ত যেকোনো অপরাধকে কঠোরভাবে দমন করা হবে।”

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে উপদেষ্টা বলেন, “দেশের বিভিন্ন শিল্প এলাকায় সমস্যা দেখা দিলেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে। যেহেতু কারখানার সংখ্যা বাড়ছে, তাই জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এই বিষয় নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে।”

উত্তরা পূর্ব থানার বিভিন্ন সমস্যা সম্পর্কেও তিনি বলেন, “থানা পরিদর্শনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করেছি এবং তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”

নির্বাচন সংক্রান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রশ্নে তিনি বলেন, “শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী নয়, নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বশীল কর্মকর্তারা ও নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোও নির্বাচনকে সুষ্ঠু করতে প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। হাতে পাঁচ-ছয় মাস সময় রয়েছে। আমরা সব ধরনের অব্যবস্থাপনা রোধ করে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি।”

তিনি আরও বলেন, “নির্বাচনে অংশগ্রহণকারী সবাই যেন অভিযোগের রাজনীতি না করে মাঠে থাকতে পারে, সেই মনোভাব তৈরি করা জরুরি। সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষ ভূমিকা পালন করবে।”

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন