সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় বাসচাপায় ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চান্দিনায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হাসেম ভূঁইয়া (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম ভূঁইয়া দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের বাসিন্দা এবং মৃত সিরাজুল ইসলাম ভূঁইয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হাসেম মাধাইয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কুমিল্লামুখী ‘রূপালী সুপার সার্ভিস’ বাসটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন