সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

তিন মাসের মধ্যে এনআইডি সংশোধনে হয়রানি শূন্যে নামবে: ইসি সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৮:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত ভোগান্তি আগের তুলনায় অনেক কমে এসেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।

তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী তিন মাসের মধ্যেই এনআইডি সংশোধনে হয়রানি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে।

বুধবার (২ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, “মাঠপর্যায়ে কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় এনআইডি সংশোধন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে মাত্র ৭৬ হাজার ৬৯৪টি সংশোধনের আবেদন অনিষ্পন্ন রয়েছে। অথচ কিছুদিন আগেও এই সংখ্যা তিন লাখের উপরে ছিল।”

তিনি জানান, গত পাঁচ বছরে এনআইডি সংশোধনের জন্য মোট ৫৪ লাখ ৭৬ হাজার ১১৪টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৫৩ লাখ ৯৯ হাজার ৪২০টি ইতোমধ্যে নিষ্পন্ন হয়েছে। বাকিগুলোও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চালানো হচ্ছে।

সচিব আরও বলেন, “প্রতিমাসে গড়ে ১ লাখ ৯২০টি আবেদন আসতো। এখন তা নেমে এসেছে ৮০ হাজারে। এই প্রবণতা ধরে রাখতে পারলে শিগগিরই হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।”

মাঠপর্যায়ে এনআইডি সংশোধনে হয়রানি ও অনিয়ম প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “বিভিন্ন জেলা থেকে আমাকে কেউ কেউ তথ্য পাঠাচ্ছেন। যেসব অভিযোগ প্রমাণিত হবে, সেসব ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনীতিবিদ কিংবা কমিশনের কর্মকর্তাদের এনআইডি লক রয়েছে কি না— এমন প্রশ্নে কিছুটা বিস্ময় প্রকাশ করে সচিব বলেন, “শুনেছি আমার এনআইডিও লক করা আছে। কারণ কী, আমি জানি না। তবে যদি লক থাকে, তাহলে ভালোই— এতে তথ্যের অপব্যবহার ঠেকানো যায়।”

তিনি আরও বলেন, “ব্যক্তিগত তথ্য যাচাই করার প্রয়োজন নেই। ডেটা অ্যাবিউজ ঠেকাতে এনআইডি লক থাকাটা খারাপ কিছু নয়।”

উল্লেখ্য, এ সময় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান এবং পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

৩৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন