সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ইলিশের মূল্য নির্ধারণে প্রধান উপদেষ্টার সম্মতি, উদ্যোগ মৎস্য মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২ জুলাই, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরসহ দেশের উপকূলীয় জেলাগুলোতে ইলিশের দাম নিয়ন্ত্রণে মূল্য নির্ধারণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা প্রস্তাবের প্রতি সম্মতি দিয়েছেন।

বিষয়টি বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনের পাঠানো এক চিঠির ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রস্তাবটি গত জুন মাসে প্রধান উপদেষ্টার নিকট উপস্থাপন করে। এরপর তিনি এতে সদয় সম্মতি দেন।

মঙ্গলবার (১ জুলাই) রাতে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ইলিশের বাজারমূল্য সিন্ডিকেট নির্ধারিত হয়ে পড়ায় সাধারণ ভোক্তারা এই জনপ্রিয় মাছের নাগাল থেকে ক্রমেই দূরে চলে যাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার স্মারকে ২৬ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুরের জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চাঁদপুরসহ দেশের বিভিন্ন নদী ও সাগর তীরবর্তী জেলায়—যেমন বরিশাল, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম, বরগুনা ও ঝালকাঠিতে—প্রাকৃতিকভাবে ইলিশ আহরণ হয়। তবে উৎপাদন ব্যয় না থাকলেও কিছু অসাধু আড়তদার ও ব্যবসায়ী নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন। এতে ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “চাঁদপুরে প্রতিদিন বিপুল পরিমাণ ইলিশ বিক্রি হয়। এখানে যদি অংশীজনদের নিয়ে ন্যায্যমূল্যে ইলিশের দাম নির্ধারণ করা যায়, তাহলে তা অন্যান্য জেলাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। মূল লক্ষ্য হলো—সিন্ডিকেট যেন ইলিশের বাজার নিয়ন্ত্রণ করতে না পারে।”

সরকার মনে করছে, একক জেলা উদ্যোগে কার্যকর ফল পাওয়া যাবে না। এজন্য জাতীয় পর্যায়ে সমন্বিত মূল্য নির্ধারণের প্রয়োজন রয়েছে।

প্রস্তাবটি অনুমোদনের পর এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে ইলিশের ন্যায্য মূল্য নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

২৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন