সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজয়পুরহাটের কালাইয়ের সাবেক মেয়র বেলাল গ্রেফতার
রাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
নির্বাচনী নিরাপত্তা জোরদারে মোংলায় যৌথ বাহিনীর পায়ে হাঁটা মহড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৩ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধ : ঘরে আগুন, ভাই-ভাতিজার বিরুদ্ধে অভিযোগ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রেজাউল হক।

ঘটনাটি ঘটে ২৮ জুন ভোররাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী বিলগাতুয়া পশ্চিমপাড়া গ্রামে। রেজাউলের অভিযোগ, রাত সাড়ে ৩টার দিকে তার বসতঘরের পাশে থাকা কবুতর ও ছাগল রাখার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।

রেজাউল হক জানান, উপজেলার ময়রামপুর মৌজার আরএস ৬৬০ খতিয়ানভুক্ত ৪২০১ ও ৪২০২ দাগে মোট ৭৬ শতক জমির বৈধ মালিক তিনি এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন। তবে, তার ভাই ও ভাতিজারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

তিনি অভিযোগ করেন, গত ৯ জুন সকাল ৭টার দিকে তার ভাইয়েরা সংঘবদ্ধভাবে জমির ঘাস কেটে ক্ষতি করে এবং জমি দখলের চেষ্টা চালায়। বাধা দিলে ১৭ জুন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং স্ত্রীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি শামীম হোসেন ডাবু (৫৪), সোলাইমান আলী সলে (৫০) ও তাসলিম (১৮)-এর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৫৪) করেন।

থানায় অভিযোগ করার পর থেকেই অভিযুক্তরা হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন রেজাউল। এরই ধারাবাহিকতায় ২৮ জুন রাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি সন্দেহ করছেন, পূর্ব শত্রুতার জেরেই তার ভাই সোলাইমান ও ভাতিজা তাসনিম হোসেন আগুন লাগিয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “জমিজমা নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝামেলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

৪২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন