সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

৪৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে শীর্ষে শরীফ খান

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সোমবার (৩০ জুন) রাতে।

প্রকাশিত ফলাফলে পুলিশ ক্যাডারে দেশসেরা হয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার মেধাবী তরুণ শরীফ খান।

শরীফ খানের বাড়ি জুড়ীর সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। তিনি সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির সন্তান। শিক্ষাজীবনে তিনি নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ২০১৬-১৭ সেশনে ভর্তি হন।

বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জনের প্রতিক্রিয়ায় শরীফ খান বলেন, “মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ। এ সম্মান আমার জন্য এক বিশাল পাওয়া। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার অনুপ্রেরণা ছিল। আমার গুরু সাইফুল্লাহ ভাইয়ের অবদানের কথাও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।”

৪৪তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।

এবারের বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে, এবং মাত্র ২৫ দিনের ব্যবধানে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি একটি নজিরবিহীন রেকর্ড গড়ে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন