সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশদেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৩০ জুন) এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে এ সিদ্ধান্ত জানান ট্রাম্প। খবর: আনাদোলু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্রাম্প লেখেন, “সিরিয়ার ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিলে আমি সই করেছি। আমরা চাই, সিরিয়া একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাবপূর্ণ দেশ হয়ে উঠুক।”

তিনি আরও বলেন, “একটি সন্ত্রাসমুক্ত সিরিয়া গঠনের পক্ষে আমরা। যেখানে জাতি ও ধর্ম নির্বিশেষে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। যুক্তরাষ্ট্র সে লক্ষ্যে পূর্ণ সহযোগিতা করবে।”

এ ঘোষণাকে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি যেমন সিরিয়ার আন্তর্জাতিক পুনর্প্রবেশ ও পুনর্গঠনে সহায়ক হতে পারে, তেমনি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিতেও নতুন মাত্রা যোগ করতে পারে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এদিন এক ব্রিফিংয়ে জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প তার সৌদি সফরের সময় সিরিয়ার প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তা বাস্তবায়িত হলো।”

প্রসঙ্গত, গত মাসে সৌদি আরব সফরে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল শারারের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। ওই বৈঠকে সিরিয়ার জ্বালানি, অবকাঠামো ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার ওপর মানবাধিকার লঙ্ঘন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে ২০২৩ সালে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট আহমাদ আল শারার ক্ষমতায় এলে আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার প্রতি মনোভাব কিছুটা নমনীয় হয়।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন