সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ইবি শিক্ষককে চাকরি থেকে অপসারণ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যৌন হয়রানি, সমকামিতা, শিক্ষার্থী হেনস্তা ও শারীরিক-মানসিক নির্যাতনসহ ২৭টি গুরুতর অভিযোগের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হাফিজুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি, সমকাম আচরণ, আপত্তিকর মন্তব্য, ফল টেম্পারিংসহ নানা অভিযোগে শিক্ষার্থীরা লিখিতভাবে প্রতিবাদ জানান। ওই সময় থেকে শিক্ষার্থীরা তাকে অপসারণের দাবিতে নানা কর্মসূচি পালন করেন, যার মধ্যে ছিল কুশপুতুল দাহ ও অবস্থান কর্মসূচি।

শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিক তদন্ত কমিটি গঠন করে। প্রথম তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় হাফিজুলকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এবং বাৎসরিক ইনক্রিমেন্ট বাতিল করা হয়।

তবে শিক্ষার্থীদের দাবির মুখে বিষয়টি পুনরায় তদন্তে গেলে, সর্বশেষ ৩১ মে অনুষ্ঠিত ২৬৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে এবং কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(এফ) ধারার আলোকে হাফিজুল ইসলামকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। আদেশ অনুযায়ী, ৩১ মে থেকেই তার অপসারণ কার্যকর ধরা হয়েছে।

এ বিষয়ে বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, “আমরা অনেক দিন ধরে আন্দোলন করেছি। প্রশাসনের এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। এটি শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিজয়।”

তারা আরও বলেন, “শুধু হাফিজুল ইসলামই নন, বিশ্ববিদ্যালয়ে আরও কিছু শিক্ষক রয়েছেন যারা শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক ও ক্ষমতার অপব্যবহার করে থাকেন। আমরা চাই, প্রশাসন এসব অভিযোগও গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।”

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক হাফিজুল ইসলামের প্রতিক্রিয়া জানতে একাধিকবার তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

৩৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন