সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

গাজীপুরে চুরির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কোনাবাড়ীতে চুরির অপবাদ দিয়ে এক তরুণ শ্রমিককে রশি দিয়ে বেঁধে নির্মমভাবে মারধরের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। এর জেরে গ্রিনল্যান্ড লিমিটেড নামের পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নিহত শ্রমিকের নাম হৃদয় (১৯)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে। কারখানাটিতে তিনি মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

গত শনিবার (২৮ জুন) ভোরে এই ঘটনা ঘটে। পরে হৃদয়ের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে আসামিদের নাম উল্লেখ করা হয়নি। এরপর রবিবার (২৯ জুন) রাতে পুলিশ কারখানার শ্রমিক হাসান মাহমুদ নামে একজনকে গ্রেফতার করে।

ঘটনার একটি ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—হৃদয়কে কারখানার এক কক্ষে জানালার সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়েছে। তিনি খালি গায়ে একটি সোফায় বসে যন্ত্রণায় কাতরাচ্ছেন। মুখ ও নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায়, প্যান্টেও রক্তের দাগ স্পষ্ট। আশপাশে থাকা কয়েকজনকে বলতে শোনা যায়—“এত করে পিটানো হইছে, (তারপরও) কিছুই হয় নাই, মরে নাই।”

ভিডিওর আরেকটি অংশে দেখা যায়, কয়েকজন হৃদয়কে টেনেহিঁচড়ে একটি কক্ষ থেকে বের করে আনছে। তাঁর হাত পেছনে রশি দিয়ে বাঁধা এবং পা-ও বেঁধে রাখা ছিল। একজনের হাতে কাঠের লাঠিও দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন বিকেলে হৃদয়ের পরিবার তাঁর খোঁজে কারখানায় গেলে জানতে পারে, চুরির অভিযোগে তাঁকে মারধর করে হত্যা করা হয়েছে। শ্রমিকরা এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে। পরে হৃদয়ের মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, “মামলার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে, ঘটনার পর গ্রিনল্যান্ড লিমিটেড কর্তৃপক্ষ একটি নোটিশে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করে। তবে শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানিয়েছেন, ‘কারখানাটি প্রাথমিকভাবে দুই দিনের জন্য বন্ধ ছিল। আগামীকাল মঙ্গলবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।’

কারখানার ডিজিএম কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিহতের ভাই লিটন মিয়া বলেন, “আমার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপর ঘটনাটিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে মরদেহ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন