সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

লোহাগড়ায় ভুল সেটে এইচএসসি পরীক্ষা: কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ভুল সেটে প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুলের কারণে যশোর বোর্ড কর্তৃপক্ষ কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) জারি করেছে।

রবিবার (২৯ জুন) সকাল ১০টায় সারাদেশে একযোগে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রগুলোতে ০৪ নম্বর সেট প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও, লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ভুলবশত ০২ নম্বর সেট প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। ওই কেন্দ্রে মোট ৫৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যখন কেন্দ্র থেকে বের হয়ে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নপত্র তুলনা করেন, তখন সেট ভিন্নতা ধরা পড়ে। এতে পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং দ্রুতই বিষয়টি অভিভাবকদের মধ্যে জানাজানি হয়। পরে বহু অভিভাবক কলেজ কেন্দ্রে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষার্থী হাসিবুল হাসান বলেন, “পরীক্ষা শেষে জানতে পারি ভুল সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আমরা চিন্তিত, আমাদের উত্তরপত্রের মূল্যায়ন কীভাবে হবে।”

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কলেজ কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিব্রতকর অবস্থায় পড়েন। এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব কাজল কুমার বিশ্বাসকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ বলেন, “ভুল সেটে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমরা যশোর বোর্ডকে জানিয়েছি। দায়িত্বে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস (কেন্দ্র সচিব) ও সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম (ট্যাগ অফিসার)। তাদের দায়িত্বে গাফিলতির বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।”

এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন বলেন, “পরীক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভুল সেটেই পরীক্ষা নেওয়া হলেও, সেই সেটের প্রশ্ন অনুযায়ীই উত্তরপত্র মূল্যায়ন করা হবে।”
তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য আরও সতর্কতা অবলম্বন করা হবে।

৩৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন