সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

হোটেল-রেস্তোরাঁয় ধূমপান নিয়ন্ত্রণে আইন শক্তিশালীকরণের দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩০ জুন, ২০২৫ ২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরোক্ষ ধূমপান থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে হোটেল ও রেস্তোরাঁয় স্মোকিং জোন বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিভাগের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

তারা বলেন, আইন শক্তিশালী না হলে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

রোববার (২৯ জুন) ঢাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। ‘জনস্বাস্থ্য সুরক্ষায় শতভাগ ধূমপানমুক্ত হোটেল–রেস্তোরাঁ নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক সভাটি আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল হোসেন এবং ঢাকা শহরের শতাধিক হোটেল ও রেস্তোরাঁর মালিক ও প্রতিনিধি। স্বাগত বক্তব্য দেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান।

মূল প্রবন্ধে তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম জানান, গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস)-এর তথ্য অনুযায়ী, দেশে ১ কোটি ৯২ লাখ মানুষ ধূমপান করে, আর প্রায় ৪ কোটি মানুষ পরোক্ষ ধূমপানের শিকার। শুধু রেস্তোরাঁতেই পরোক্ষ ধূমপানের শিকার হন ৪৯.৭ শতাংশ মানুষ। গবেষণায় আরও উঠে আসে, পরোক্ষ ধূমপান হৃদরোগের ঝুঁকি ৮৫ শতাংশ পর্যন্ত বাড়ায়।

তিনি আরও জানান, বর্তমানে তামাক নিয়ন্ত্রণ আইনের ৫ ধারায় তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ থাকলেও ঢাকার প্রায় ৭৩ শতাংশ রেস্তোরাঁয় স্মোকিং জোনে এই ধরনের বিজ্ঞাপন দেখা যায়, যা আইন লঙ্ঘনের শামিল।

বক্তারা বলেন, পরোক্ষ ধূমপানের কারণে ক্যান্সারসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। রেস্তোরাঁয় একটি নির্দিষ্ট এলাকা ধূমপানের জন্য বরাদ্দ করলেও সেখানকার ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের মানুষকেও প্রভাবিত করে। তাই পাবলিক প্লেসে স্মোকিং জোন রাখার যুক্তি বাস্তবসম্মত নয়।

 

জনস্বার্থে হোটেল-রেস্তোরাঁয় সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এবং অধূমপায়ীদের সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন দ্রুত পাসের দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা। স্মোকিং জোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার মাধ্যমে তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বানও জানান তারা। 

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন