সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

এনবিআরের অচলাবস্থা নিরসনে আজ বৈঠক, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি স্থগিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে আজ (রোববার) বিকেলে আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অংশ নিচ্ছেন না বলে জানা গেছে।

অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার আশ্বাসে আপাতত স্থগিত করা হয়েছে পূর্বঘোষিত ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি। আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এ সিদ্ধান্ত নিয়েছে।

পরিষদের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমরা কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আসা থেকে বিরত থাকতে বলেছি। যেহেতু উপদেষ্টা আলোচনায় বসতে সম্মত হয়েছেন, তাই আজকের ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যাহত থাকবে।”

বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবেন বলে জানা গেছে।

এদিকে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব খাতের সংস্কারে সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’। কর্মসূচির ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পণ্য খালাস ও পরিবহনে জট সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন স্থল ও সমুদ্রবন্দরে। কেবলমাত্র বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে।

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন