সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

মুরাদনগরে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সংঘটিত এক ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে (৩৮) রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ফজর আলী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান।

এসপি নাজির আহমেদ জানান, ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় ফজর আলীকে প্রধান আসামি করা হয়। এরপর পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় সায়েদাবাদে অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি আরও জানান, গ্রেফতার ফজর আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হবে। এছাড়া এ ঘটনায় জড়িত থাকায় ইতোমধ্যে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- একই গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন