সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সাতক্ষীরা সরকারি কলেজের বিরুদ্ধে ১৭ লাখ টাকা মজুরি বকেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শনিবার, ২৮ জুন, ২০২৫ ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পাঁচতলা প্রশাসনিক ভবন-২ নির্মাণ কাজের প্রায় ১৭ লক্ষ টাকা মজুরি বকেয়া রেখে পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এতে চরম আর্থিক দুরবস্থার মুখে পড়েছেন নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা।

শনিবার (২৮ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের নির্মাণ শ্রমিক ওবায়দুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনেন। তিনি জানান, ২০২১ সালের ৯ জানুয়ারি তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন ও উপাধ্যক্ষ মো. আমানউল্লাহ আল হাদীর তত্ত্বাবধানে কলেজের প্রশাসনিক ভবন-২ নির্মাণের কাজ শুরু হয়। প্রতি স্কয়ারফুট ২০০ টাকা চুক্তি অনুযায়ী নির্মাণকাজ শুরু হয় এবং ভবনের নির্মাণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ওবায়দুল ইসলাম বলেন, “কাজ চলাকালীন আংশিক টাকা পরিশোধ করা হলেও পুরো বিলের একটি বড় অংশ এখনো বকেয়া রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অধ্যাপক আমানউল্লাহ আল হাদী বদলি হয়ে গেলে নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়া অধ্যাপক আবুল হাশেম ভবনটিকে ‘অবৈধ’ বলে দাবি করেন এবং বকেয়া টাকা পরিশোধে অস্বীকৃতি জানান।”

তিনি আরও জানান, কলেজ কর্তৃপক্ষ গঠিত একটি শিক্ষকমণ্ডলীর হিসাব অনুযায়ী ৩৫ হাজার স্কয়ারফুট কাজের মোট বিল হয় ৭০ লক্ষ টাকা। এর মধ্যে ৪৩ লক্ষ টাকা পরিশোধ করা হলেও এখনো প্রায় ২৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে। আপোষের ভিত্তিতে ১০ লক্ষ টাকা ছেড়ে দেওয়ার পরেও ১৭ লক্ষ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন ওবায়দুল।

সংবাদ সম্মেলনে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, “কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান পাওয়া যায়নি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে—এই টাকা তারা পরিশোধ করবেন না। তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি, বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত ভবিষ্যতে সেখানে কোনো শ্রমিক কাজ করবে না।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “বকেয়া মজুরি দ্রুত পরিশোধ না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শ্রমিকদের এই দাবির পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন