সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

পাবিপ্রবিতে দুই অনুষদের আয়োজনে প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

শনিবার, ২৮ জুন, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘টুওয়ার্ডস এ সাসটেইনেবল ফিউচার: ইকোনোমিক স্টাবিলিটি, পলিটিক্যাল রিফর্মস অ্যান্ড সোসিও কালচারাল ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে দিনব্যাপী এই সম্মেলনটি শনিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের গ্যালারি-২-তে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী।

মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম।

উপাচার্য ড. আব্দুল-আওয়াল বলেন, “টেকসই উন্নয়নের ক্ষেত্রে আমরা এখনো পিছিয়ে রয়েছি। গত কয়েক দশকে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, যা অর্থনীতির জন্য বড় বাধা। টেকসই ভবিষ্যতের জন্য প্রয়োজন নতুন ধারণা ও নেতৃত্ব।” তিনি জানান, এর আগে ব্যবসায় শিক্ষা অনুষদে একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় জাতীয় সম্মেলন। ভবিষ্যতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, “বর্তমান বিশ্ব পরিবর্তনের মুখে। এই পরিবর্তনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমাদের কাজ করতে হবে। টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করতে হবে অর্থনীতিবিদ, গবেষক, সমাজবিজ্ঞানী ও বিজ্ঞানীদের।”

সম্মানিত অতিথি অধ্যাপক ড. এম রফিকুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াবে। দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে সহায়ক হবে এই সম্মেলন।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “এই সম্মেলন গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। একইসঙ্গে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে।”

সম্মেলনে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন গবেষক ও বিভিন্ন শিক্ষাবিদ অংশ নেন। অংশগ্রহণকারীরা নানা বিষয়ের ওপর গবেষণাপত্র উপস্থাপন করেন। শিক্ষার্থীরা জানান, এই আয়োজন তাদের গবেষণার মান উন্নয়ন ও নতুন ধারণা অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক নিশাত তাবাসসুম এবং ইংরেজি বিভাগের প্রভাষক সাবিহা আফরিন বাঁধন।

৩২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন