সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

নাজমুল টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন: ‘দলের স্বার্থেই সিদ্ধান্ত’

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন।

আজ (শনিবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত।

নাজমুল বলেন, “আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

দলের মধ্যে নেতৃত্ব বিভাজন নিয়ে নিজের মতামত তুলে ধরে তিনি আরও বলেন, “এই ড্রেসিংরুমে লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে, তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্যই আমি নিজে থেকেই সরে যাচ্ছি।”

বিষয়টি ব্যক্তিগত রাগ বা ক্ষোভ থেকে এসেছে কিনা, এমন প্রশ্নে নাজমুল জানান, “আমি আশা করব, কেউ যেন এটা না ভাবে যে আমি রাগ করে বা আবেগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছি। এখানে কোনো ব্যক্তিগত ব্যাপার নেই, আমি শুধু দলের স্বার্থের কথাই চিন্তা করেছি।”

টেস্ট নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তটি আকস্মিক নয় বলেও জানান নাজমুল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে তিনি বেশ কয়েক দিন আগেই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বলে জানান। তবে এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বৃহস্পতিবার সকালে বলেন, “না, এ রকম কোনো কথা হয়নি।” যদিও তিনি আগের দিন সন্ধ্যায়ই কলম্বোয় পৌঁছেছেন।

২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি তিন সংস্করণেই বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দায়িত্ব কমতে থাকে। চলতি বছরের মে মাসে টি-টোয়েন্টির নেতৃত্ব পান লিটন দাস। এরপর ১২ জুন বিসিবি হঠাৎ ঘোষণা দেয়, ওয়ানডে নেতৃত্ব দেওয়া হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। সেদিন থেকেই গুঞ্জন শুরু হয়, টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়াতে যাচ্ছেন নাজমুল।

অথচ তিন সংস্করণে একজন অধিনায়ক রাখার পক্ষেই ছিলেন নাজমুল। দায়িত্ব পাওয়ার সময় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “দায়িত্ব পেলে তা দীর্ঘ মেয়াদে পালন করতে চাই।” তিনি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনাও সাজিয়েছিলেন। দল এবং কোচিং স্টাফদের সঙ্গে গড়ে তুলেছিলেন নিবিড় সম্পর্ক। এমনকি ব্যাটিংয়ে খারাপ সময় গেলেও নেতৃত্বে তাঁর স্থিরতা এবং বিচক্ষণতা ছিল প্রশংসিত।

নাজমুলের নেতৃত্ব ছাড়ার প্রক্রিয়াটি ঘিরে বিসিবির ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। ওয়ানডে নেতৃত্ব থেকে হঠাৎ সরিয়ে দেওয়ার কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড। এবার টেস্ট নেতৃত্ব ছাড়াও বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাজমুলের সরে দাঁড়ানোর ঘোষণার মাধ্যমে এখন প্রশ্ন উঠছে—নতুন টেস্ট অধিনায়ক কে হবেন, এবং ক্রিকেটে নেতৃত্ব কাঠামো নিয়ে বিসিবির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিই বা কী।

৩৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন