সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
শিক্ষা

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তের পাশে শিক্ষক-ছাত্রলীগের অবস্থান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক প্রক্টর ড. শরিফুল ইসলামকে রক্ষায় একজোট হয়েছেন তার বিভাগের কিছু শিক্ষার্থী, সমন্বয়ক এবং আওয়ামীপন্থী শিক্ষক ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার (২৬ জুন) এই মামলার চার্জশিট জমা দেওয়ার খবরে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ড. শরিফুলের পক্ষে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন। এরপর বিকেল ৩টার দিকে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠে নামেন আওয়ামীপন্থী শিক্ষকদের একটি অংশ।

সেদিন বিকেল সাড়ে ৫টায় এই শিক্ষক ও শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলন ও মানববন্ধন আয়োজন করেন, যেখানে শহীদ আবু সাঈদ হত্যার তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তারা দাবি করেন, তদন্তে প্রকৃত দায়ীদের বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ব্যক্তিকে অভিযুক্ত করা হচ্ছে।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নীল ও হলুদ দলভুক্ত শিক্ষকরা—যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেও পরিচিত। এদের মধ্যে ছিলেন ড. আপেল মাহমুদ, ড. তাবিয়ুর রহমান প্রধান, ড. বিজন মোহন চাকি, ড. কামরুজ্জামান, মো. সিদ্দিকুর রহমান, ড. মাহমুদুল হক এবং আরও অনেকে। এ ছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেন।

এই উদ্যোগের মাধ্যমে ড. শরিফুল ইসলামের বিরুদ্ধে দায় আরোপ নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষকরা। তাদের দাবি, তদন্তে প্রকৃত নির্দেশদাতাদের চিহ্নিত না করে একমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজনকে অভিযুক্ত করা হচ্ছে, যা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

ছাত্রলীগের একাংশ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমন্বয়ক, যাদের কেউ কেউ এর আগেও রাজনৈতিক পদক বা পুরস্কার পেয়েছেন, তারাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, সাবেক প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ গুরুতর এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তাকে আইনের আওতায় আনা জরুরি। তার মতে, কিছু শিক্ষার্থী প্রকৃত বিচারের বদলে একপাক্ষিক অবস্থান নিয়েছে।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তুহিন রানা জানান, ছাত্রলীগের কিছু নেতা ও কর্মী এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং ক্যাম্পাস অস্থিতিশীল করতে চেষ্টা করছে। তবে আন্দোলনের নামে কোনো ‘মব জাস্টিস’ গ্রহণযোগ্য নয় বলে মত দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ড. ফেরদৌস রহমান বলেন, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, শহীদ আবু সাঈদের হত্যার সঠিক ও নিরপেক্ষ বিচার হওয়া দরকার। তবে বিচার যেন পক্ষপাতদুষ্ট না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে কার সম্পৃক্ততা ছিল বা ছিল না, তা পরিষ্কার হয়ে যাবে।

৩৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন