সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
বাংলাদেশে সাংবাদিকতা ভয়াবহ আতঙ্কের মুখে: মাহফুজ আনাম
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ডেঙ্গুর ভয়াবহতা আরো বাড়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বর্ষা মৌসুমে বাড়তে থাকা বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে দেশে আবারও মারাত্মকভাবে ফিরে আসছে ডেঙ্গু। জুন মাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের মাসগুলোর তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এখনই সমন্বিত উদ্যোগ না নেওয়া হয়, তবে জুলাই মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে ২৭ জুন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২২ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। এর মধ্যে শুধু জুন মাসের ২৭ দিনেই আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৭৭ জন। একই সময় মারা গেছেন ১৭ জন।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাতের কারণে জমে থাকা পানিতে এডিস মশার বিস্তার বাড়ে। এতে ডেঙ্গুর প্রকোপও বাড়ে। ‘আইইডিসিআর’-এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, “ডেঙ্গু এখন আর শুধু ঢাকায় সীমাবদ্ধ নেই, গত ২৫ বছরে এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। নির্মাণ সামগ্রী, পরিত্যক্ত টায়ার, পলিথিন, ও প্লাস্টিক পাত্রে জমে থাকা পানি মশার প্রজননের উপযুক্ত স্থান তৈরি করছে।”

এদিকে, গত ৪৩ দিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অবরুদ্ধ থাকায় মশকনিধন কার্যক্রমে ব্যাঘাত ঘটে। ফলাফল হিসেবে ডেঙ্গু আক্রান্তদের অর্ধেকই এখন ঢাকা দক্ষিণে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক এক জরিপে রাজধানীর দুই সিটি করপোরেশনের ১৩টি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে এডিস মশার লার্ভার ঘনত্ব ২০ শতাংশেরও বেশি।

মাসভিত্তিক আক্রান্ত ও মৃত্যু:

জানুয়ারি: আক্রান্ত ১১৬১, মৃত্যু ১০
ফেব্রুয়ারি: আক্রান্ত ৩৭৪, মৃত্যু ৩
মার্চ: আক্রান্ত ৩৩৬, মৃত্যু ০
এপ্রিল: আক্রান্ত ৭০১, মৃত্যু ৭
মে: আক্রান্ত ১৭৭৩, মৃত্যু ৩
জুন (২৭ দিন): আক্রান্ত ৪৮৭৭, মৃত্যু ১৭

 

গতকাল (২৭ জুন) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল বিভাগে—১০৭ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪০ জন মারা গেছেন, যার মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ১৮ জন।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে ডেঙ্গুর ডেন-৩ সেরোটাইপ বেশি সক্রিয়, যেখানে গত বছর ডেন-২ বেশি সংক্রমণ ঘটিয়েছিল।

চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশ:

মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় প্রশাসনের উদ্যোগ জোরদার করা
নাগরিক সচেতনতা বাড়ানো
নিয়মিত ফগিং ও লার্ভা ধ্বংস কার্যক্রম নিশ্চিত করা
প্রতিটি ওয়ার্ডে ঝুঁকি বিশ্লেষণ করে আলাদা কর্মপরিকল্পনা গ্রহণ

 

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, “জুনের পর জুলাইয়ে আক্রান্ত ও মৃত্যুর হার দ্বিগুণ হতে পারে যদি এখনই মশকনিধনে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়।”

৩৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন