সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

ধামরাইয়ে ৪শ' বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা: প্রস্তুতি সম্পন্ন

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

বুধবার, ২৫ জুন, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা।

৪০০ বছরের প্রাচীন এই উৎসবকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতির কাজ শেষ করেছে আয়োজকরা। রথ টানার মধ্য দিয়ে আগামী ২৭ জুন (শুক্রবার) থেকে শুরু হবে উৎসব, চলবে আগামী ১৫ দিনব্যাপী।

ধামরাইয়ের এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ রথ হিসেবে পরিচিত ৩৭ ফুট উচ্চতার শ্রী শ্রী যশোমাধবের রথ নতুন রূপে সজ্জিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রথের কাঠামো, চাকা ও রশি পরীক্ষা শেষ হয়েছে। বৃষ্টির বাধা সত্ত্বেও শেষ পর্যায়ে পৌঁছেছে সাজসজ্জার কাজ।

রঙের কাজ করা দুই মিস্ত্রি সুশান্ত ও খগেন জানান, প্রতিবছরের মতো এবারও তাঁরা দিনরাত পরিশ্রম করে রথে নতুন রঙের ছোঁয়া দিয়েছেন। খগেন বলেন, "এটা শুধু কাজ নয়, স্রষ্টার আশীর্বাদ পাওয়ার একটি সুযোগ।"

রথযাত্রা উপলক্ষে ধামরাই বাজারের রথখোলা এলাকা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত টানা হবে রথ। উৎসবের শেষ হবে ৫ জুলাই উল্টোরথ টানার মাধ্যমে। রথযাত্রা উপলক্ষে ২৭ জুন থেকে শুরু হয়ে চলবে ১৫ দিনের ঐতিহ্যবাহী মেলা।

উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিয়েছে কঠোর পদক্ষেপ। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, "উৎসব নির্বিঘ্ন করতে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। অপ্রীতিকর যেকোনো ঘটনা মোকাবিলায় পুলিশ সর্বদা প্রস্তুত।"

ধামরাই যশোমাধব মন্দির পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, "উপজেলা প্রশাসন, পৌরসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রথের সাজসজ্জা প্রায় শেষ, আশা করছি এবারও উৎসব সুন্দরভাবে উদযাপন সম্ভব হবে।"

এদিকে, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহামেদ অনিক বলেন, "ঢাকা জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে, যাতে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন করা যায়।"

উল্লেখ্য, ধামরাইয়ের রথযাত্রা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি এ অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য বহিঃপ্রকাশ। প্রতিবছর এই উৎসবে দেশ-বিদেশ থেকে হাজারো দর্শনার্থীর আগমন ঘটে।

৪০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন