সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে পুশ-ইন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি

বুধবার, ২৫ জুন, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ও সদর উপজেলার তিনটি পৃথক সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (২৫ জুন) ভোরে শুকানী, টোকাপাড়া ও জয়ধরভাঙা সীমান্ত পয়েন্ট দিয়ে এসব পুশ-ইনের ঘটনা ঘটে। বিজিবি জানায়, নারী, পুরুষ ও শিশুসহ এই ব্যক্তিদের আটক করে স্থানীয় ক্যাম্পে নেওয়া হয়েছে এবং তাঁদের থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি সূত্র জানায়, ভোরে প্রথম পুশ-ইনের ঘটনা ঘটে তেঁতুলিয়ার শুকানী সীমান্তে। সেখানে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্প থেকে পাঁচজনকে সীমান্তের মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব-পিলার দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। পরে বিজিবির ভজনপুর বিওপির সদস্যরা তাঁদের ধানশুকা এলাকা থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

একই সময়, সদর উপজেলার টোকাপাড়া সীমান্তের মহারাজা দিঘী এলাকায় মেইন পিলার ৭৪৫ এর ৩-৪ নম্বর সাব-পিলার দিয়ে আরও ছয়জনকে পুশ-ইন করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির টোকাপাড়া বিওপির টহল দল তাঁদের কমলাপাড়া এলাকা থেকে আটক করে।

তৃতীয় পুশ-ইন ঘটনাটি ঘটে জয়ধরভাঙা সীমান্তে। এখানে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের শ্যাম ক্যাম্প থেকে সাতজনকে মেইন পিলার ৭৫৮ এর ৯ নম্বর সাব-পিলার দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। পরে তাঁদেরও বিজিবি সদস্যরা আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যান।

সব মিলিয়ে, তিনটি পৃথক সীমান্ত দিয়ে ১৮ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি। আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়ায় স্থানীয় থানায় হস্তান্তরের কাজ চলছে।

২৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন