সর্বশেষ

জাতীয়

এইচএসসি পরীক্ষা: ডিএমপি'র নির্দেশনা জনসাধারণের জন্য 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৩ জুন, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৭ জুন) থেকে।

এ উপলক্ষে ঢাকার পরীক্ষাকেন্দ্রগুলোর আশপাশে নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৩ জুন) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), বিএম/বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা নির্ধারিত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পরীক্ষার্থী ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষার দিনেই এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৬৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন