সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
অর্থনীতি

যুক্তরাষ্ট্রের ইরান হামলার ধাক্কা বাংলাদেশের শেয়ারবাজারে, ডিএসইতে ৭৬ পয়েন্ট পতন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২২ জুন, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার রেশ বাংলাদেশের শেয়ারবাজারেও স্পষ্টভাবে পড়েছে।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বড় ধরনের দরপতন ও লেনদেন খরার চিত্র দেখা গেছে।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ১৩ হাজার কেজি ওজনের ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমা দিয়ে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রভাব পড়েছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের পুঁজিবাজারে।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার বাজারে লেনদেন শুরুর আগেই ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ায় বিভিন্ন ব্রোকারেজ হাউসে আতঙ্ক ছড়ায়। ফলে লেনদেন শুরু হতেই বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা দেখা দেয়, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৬৭৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে হয়েছে ১০১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৫৮ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে মাত্র ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে ৩৬৫টি প্রতিষ্ঠানের দাম কমেছে, এবং ১৬টির দাম অপরিবর্তিত ছিল। সবমিলিয়ে লেনদেন কমে এসেছে ২৭১ কোটি ৭০ লাখ টাকায়, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৩৩ কোটি টাকা কম।

লেনদেনে শীর্ষে ছিল লাভেলো আইসক্রিম, যার ১৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বিচ হ্যাচারি (৯.৫৭ কোটি) এবং ব্র্যাক ব্যাংক (৮.৪২ কোটি টাকা)। শীর্ষ লেনদেনকারী প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুডস, উত্তরা ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৭১ পয়েন্ট। এখানে ২০৭টি কোম্পানির মধ্যে ২৯টির দাম বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ২৫টির কোনো পরিবর্তন হয়নি। লেনদেন হয়েছে ৩১ কোটি ৩৫ লাখ টাকার।

শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, চলমান আন্তর্জাতিক অস্থিরতা, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘর্ষের প্রেক্ষাপট, বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। যদিও দীর্ঘদিন ধরে বাজারে মন্দা চলছিল, তবে হঠাৎ করে এমন ঘটনার প্রেক্ষিতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

তাদের মতে, এই আতঙ্ক যদি কাটিয়ে উঠতে পারে, তবে বাজার কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। তবে বর্তমানে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন।

৩৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন