সর্বশেষ

জাতীয়

ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনে ডিএমপির শান্তিপূর্ণ হস্তক্ষেপের চেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ জুন, ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর নতুনবাজার মোড়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার সকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

ডিএমপির বাড্ডা অঞ্চলের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৮টার দিকে ৩০-৪০ জন শিক্ষার্থী নতুনবাজার মোড়ে অবস্থান নেন। তারা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী বহিষ্কারের সিদ্ধান্তসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামেন এবং সড়ক অবরোধ করেন।

শুরুর দিকে আন্দোলনকারীদের সঙ্গে একাধিকবার আলোচনা চালানো হয় বলে জানান ডিসি তালেবুর। তিনি বলেন, “আমরা বারবার অনুরোধ করেছি যেন সড়ক ছেড়ে জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করেন। কিন্তু শিক্ষার্থীরা সাড়া না দেওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।”

পরে সকাল ১০টা ৪৫ মিনিটে শিক্ষার্থীরা পুনরায় সড়কে ফিরে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা চলছে বলে জানান ডিএমপি কর্মকর্তা।

তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাকে ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।”

এদিকে, বাড্ডা-কুড়িল সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন