সর্বশেষ

জাতীয়

দেশের ১৩ অঞ্চলে দমকা হাওয়ার আশঙ্কা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাত ১টার মধ্যে দেশের ১৩টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা এক পূর্বাভাস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে সকালেও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের আটটি বিভাগ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট এর অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

৩৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন