সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

ইনিংস বড় করার কৌশলে মনোযোগ তানজিদ হাসানের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শ্রীলঙ্কা সফরে বর্তমানে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ দল। অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন তানজিদ হাসান তামিমসহ সীমিত ওভারের ক্রিকেটাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রতিদিন কঠোর অনুশীলন করছেন তাঁরা।

প্রস্তুতির বিষয়ে তানজিদ বলেন, "আমাদের অনুশীলন খুব ভালোভাবে চলছে। সকালের ফিটনেস সেশন আর দুপুরের স্কিল সেশনের কারণে পুরোদিনই আমরা মাঠে থাকছি। কঠিন সময় পেছনে ফেলতে সবাই চেষ্টা করছে। ইনশাল্লাহ ভালোভাবে এগোচ্ছি।"

নিজের ব্যাটিং উন্নয়নে চলমান কাজ নিয়ে তামিম জানান, কোচের সঙ্গে আলোচনা করে কিছু নির্দিষ্ট পরিকল্পনার ওপর কাজ করছেন তিনি। বিশেষ করে পাওয়ার প্লের পরে কীভাবে ব্যাটিং করতে হবে, কোন পরিস্থিতিতে কীভাবে এগোতে হবে এসব নিয়ে স্পষ্ট পরিকল্পনা আছে বলে জানান এই বাঁহাতি ওপেনার।

সম্প্রতি আন্তর্জাতিক ওয়ানডে না থাকলেও টি-টোয়েন্টিতে নিয়মিত খেলেছেন তানজিদ। এ প্রসঙ্গে তিনি বলেন, "সর্বশেষ ওয়ানডে খেলেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর অনেকদিন ওয়ানডে খেলা হয়নি। তবে মাঝখানে টি-টোয়েন্টি খেলেছি এবং কিছু বড় ইনিংস খেলার চেষ্টা করেছি। হয়তো কিছু জায়গায় ভাগ্য সহায় ছিল না। তাই এখন অনুশীলনে সেসব ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছি। কোচ যেসব পরিকল্পনা দিয়েছেন, সেগুলোর ওপর কাজ করছি।"

ইনিংস বড় করার লক্ষ্য নিয়েও খোলামেলা কথা বলেন তামিম। তাঁর ভাষায়, "আমার চিন্তা একটাই ভালো শুরু পেলে তা বড় ইনিংসে রূপ দেওয়ার কৌশলটা রপ্ত করা। মাঝেমধ্যে আমি প্রয়োজনের চেয়ে বেশি ঝুঁকি নিই, সেটা আমার উপলব্ধি। তবে ৩০০ বা তার বেশি রানের উইকেটে পাওয়ার প্লেতে ঝুঁকি নেওয়া লাগে। এখন চেষ্টার বিষয় হলো ঝুঁকি নিয়ন্ত্রণ করে কীভাবে লম্বা ইনিংস খেলা যায়।"

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন