সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

নতুন নোট গ্রহণ করছে না টাকা জমার মেশিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদ উপলক্ষে বাজারে ছাড়া নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট এখনো অনেক স্বয়ংক্রিয় মেশিনে (সিডিএম, সিআরএম ও মেট্রোরেলের টিকিট মেশিন) গ্রহণযোগ্য নয়।

কারণ, এসব মেশিনে নতুন নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করে সফটওয়্যার এখনো হালনাগাদ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন ব্যাংকের শাখা ছাড়াও ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম) ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম)-এর মাধ্যমে গ্রাহকরা ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দিতে পারেন। তবে এসব মেশিন নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নোট যাচাই করে গ্রহণ করে থাকে। নতুন নোটের নিরাপত্তা ফিচার এই সফটওয়্যারগুলোতে আপডেট না থাকায় মেশিনগুলো নতুন নোট চিনতে পারছে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, গত ১ জুন নতুন নোট বাজারে ছাড়া হয়। এরপর ঈদের ছুটির কারণে ৪ থেকে ১৪ জুন ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল। এ সময়ের মধ্যে তিন ধরনের নতুন নোট মিলিয়ে প্রায় ৬০০ কোটি টাকার কম বাজারে ছাড়া হয়েছে। অনেক ব্যাংক এখনো তাদের মেশিনে সফটওয়্যার হালনাগাদ করেনি। যদিও এটি কোনো জটিল প্রক্রিয়া নয়, চাইলে যেকোনো ব্যাংক মেশিনের ভেন্ডরের মাধ্যমে দ্রুত এই কাজ সম্পন্ন করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, যেসব ব্যাংক এখনো নতুন নোটের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের সিস্টেম আপডেট করেনি, তারা দ্রুতই তা সম্পন্ন করবে। আর মেট্রোরেল টিকিট মেশিনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখভালের আওতাভুক্ত।

নতুন নোটগুলোতে ডিজাইন পরিবর্তনের পাশাপাশি যুক্ত করা হয়েছে নানা প্রতীক ও ঐতিহাসিক উপাদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যুক্ত নোটগুলোর পাশাপাশি নতুন ডিজাইনে ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি’ ও দেশের ঐতিহাসিক স্থাপত্যের চিত্র স্থান পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আগস্টের মধ্যে সব ধরনের নতুন নোট বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এখনো সব মূল্যমানের নোটের কাগজ বিদেশ থেকে দেশে পৌঁছায়নি। আবার পুরোনো নোট নতুন করে ছাপিয়ে বাজারে ছাড়ার পরিকল্পনা থেকেও কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক, যার ফলে ঈদের আগে নগদ টাকার কিছুটা ঘাটতিও তৈরি হয়েছিল।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন