সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফেনীতে ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, স্বামী লীগ নেতা পলাতক
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
অর্থনীতি

শেয়ারবাজারে বড় ধস, ডিএসইতে সূচক কমেছে ৪৩ পয়েন্ট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদের পর বড় উত্থানের মাত্র একদিন পরই বড় দরপতনের মুখে পড়েছে দেশের শেয়ারবাজার।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে ডিএসইতে সবকটি মূল্যসূচক কমেছে। হ্রাস পেয়েছে লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার লেনদেনের শুরুতে ডিএসইতে সূচক উর্ধ্বমুখী থাকলেও বেলা ১২টার পর থেকে তা নিম্নমুখী হতে শুরু করে। শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকায় দিনশেষে ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৯ পয়েন্টে।

ডিএসইর অপর দুটি সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৭৭০ পয়েন্ট।

মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনেও ধীরগতি দেখা গেছে। এদিন মোট লেনদেন হয়েছে ৩১৩ কোটি ৬২ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১০৩ কোটি ৭৫ লাখ টাকা কম। সোমবার (১৬ জুন) লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের শেয়ারে—২০ কোটি ৫৮ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি (১১ কোটি ১০ লাখ) এবং তৃতীয় স্থানে অগ্নি সিস্টেম (৮ কোটি ৩১ লাখ টাকা)।

লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—বারাকা পতেঙ্গা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মাসিটিক্যালস, সি পার্ল বিচ রিসোর্ট, ইস্টার্ন লুব্রিকেন্ট এবং সিলকো ফার্মা।

এদিন ডিএসইতে ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে মাত্র ৬৭টির, কমেছে ২৭৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন। সূচক সামান্য বেড়ে দশমিক শূন্য ৯ পয়েন্টে উন্নীত হয়েছে। তবে প্রতিষ্ঠানভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সিএসইতে ১৮৯টির মধ্যে ৯৬টির দাম কমেছে, ৬৭টির বেড়েছে এবং ২৬টির অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে দিনশেষে মোট লেনদেন হয়েছে ১১ কোটি ১৭ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ৯ কোটি ৮২ লাখ টাকার।

২৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন