সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

জুলাই আন্দোলনকারী সবার প্রতি সরকার নিরপেক্ষ: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই মাসের গণআন্দোলনে অংশ নেওয়া সব পক্ষের প্রতি সরকার সমানভাবে নিরপেক্ষ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৭ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “আমরা সবার বিষয়ে সমান মনোভাব পোষণ করছি। সরকার সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে। যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এক এবং আমরা তাদের সবাইকে আমাদের অংশীদার হিসেবে দেখি।”

তিনি আরও জানান, চলমান দ্বিতীয় দফার সংলাপে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে এবং আগামী ১২ কার্যদিবসের মধ্যেই এই পর্ব শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এ সময় জামায়াতে ইসলামীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আগামীকাল থেকে জামায়াতে ইসলামী সংলাপে যোগ দিতে পারে বলে আমাদের আশা। আমরা চাই সবাই আসুক, আলোচনা হোক।”

প্রসঙ্গত, যেসব সংস্কার-সুপারিশ নিয়ে আলোচনা অসমাপ্ত ছিল, সেসব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ৩০টি দলের নেতা উপস্থিত ছিলেন। তবে জামায়াতের কোনো প্রতিনিধি সেখানে দেখা যায়নি।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন