সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইরান-ইসরাইল সংঘাত: আজকের রাতটি ভয়ংকর হতে পারে

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান-ইসরাইল সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল ও ভয়াবহ আকার ধারণ করছে।

আজকের রাতকে দুই দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়ংকর রাত হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ সামরিক ও কূটনৈতিক অঙ্গনে একাধিক হুমকি ও পাল্টা হুমকি উচ্চারিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এই হঠাৎ হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। জি৭ সম্মেলন থেকে হঠাৎ ওয়াশিংটনে ফিরে গিয়ে ট্রাম্প জানান, পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং যেকোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন মার্কিন প্রশাসনকে। ট্রাম্প ইরানকে পরমাণু চুক্তিতে ফিরতে চাপ দিচ্ছেন এবং ইসরাইলের সঙ্গে সমঝোতার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পরিকল্পনা তিনি নাকচ করেন নাই। তিনি বলেন, ইসরায়েল ইরানের শীর্ষ বিজ্ঞানীদের টার্গেট করেছে এবং আরও পদক্ষেপ নিতে প্রস্তুত। নেতানিয়াহু মনে করেন, খামেনিকে হত্যা করলে যুদ্ধ বাড়বে না, বরং দ্রুত শেষ হবে। তিনি যুক্তরাষ্ট্রকেও ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন। এই ধরনের বক্তব্য ইরানকে আরও প্রতিশোধপরায়ণ করে তুলেছে এবং সংঘাতের মাত্রা বাড়িয়েছে।

ইরান বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরান তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করছে। বেশ কিছু ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইরান। নাতান্জ, ইসফাহান, ফোরদু, তাবরিজসহ বিভিন্ন কৌশলগত অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো বিশেষ সুরক্ষায় রাখা হয়েছে।ইরানের সামরিক নেতৃত্ব ঘোষণা দিয়েছে, তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং গোপন সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছে।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজসহ একাধিক যুদ্ধজাহাজ উপসাগরে মোতায়েন রয়েছে এবং তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট মোতায়েন করেছে এবং দেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ।

যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি—সবাই ইরানকে সংঘাতে লাগাম টানার আহ্বান জানিয়েছে, কিন্তু ইরান জানিয়েছে, এখন তাদের একমাত্র লক্ষ্য ইসরায়েলের আগ্রাসনের মোকাবিলা করা এবং প্রতিশোধ নেয়া। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে, এবং অনিচ্ছাকৃত উত্তেজনা বা হিসাবের ভুলের আশঙ্কা বাড়ছে।


আজকের রাতটি ইরান-ইসরাইল সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়ংকর রাত হতে পারে। দুই দেশের মধ্যে যুদ্ধের বিস্তার, নেতাদের সরাসরি হুমকি, পারমাণবিক ও সামরিক স্থাপনার ওপর হামলা এবং মার্কিন সামরিক প্রস্তুতি—সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং মানবিক বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে।

৩৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন