সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ৭:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের উপকূলীয় এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠায় উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে গভীর বায়ুচাপের তারতম্য।

এর ফলে দেশের উপকূলীয় অঞ্চলজুড়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টায় দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, “মৌসুমি বায়ু আবারও সক্রিয় হয়ে উঠেছে এবং সাগর এখন বেশ উত্তাল। এর প্রভাবে দেশের অনেক অঞ্চলে বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।”

সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও তা ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) এবং কিছু এলাকায় অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) হতে পারে। এর প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ আরও বলেন, “এই বৃষ্টিপাত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে টানা সাত দিন পর্যন্ত চলতে পারে।”

৩৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন