সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

কাগজপত্রে টিউলিপ বাংলাদেশী

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

সোমবার, ১৬ জুন, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন স্পষ্ট জানিয়েছেন, টিউলিপ সিদ্দিক নিজেকে যতই ব্রিটিশ নাগরিক দাবি করুন, কাগজপত্রে তিনি এখনো বাংলাদেশের নাগরিক হিসেবেই বিবেচিত হচ্ছেন।

দুদকের কাছে থাকা দালিলিক প্রমাণ ও নথিপত্রের ভিত্তিতেই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে বলে জানান চেয়ারম্যান।

২০২৫ সালের ১৫ মে ঢাকার গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এরপর ১৫ জুন (রোববার) দুদক জানায়, টিউলিপকে ২২ জুন সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের সদর দপ্তরে হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে। এ নিয়ে ঢাকার পাঁচটি ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে, যাতে তিনি নোটিশ না পাওয়ার অভিযোগ করতে না পারেন।

দুদক চেয়ারম্যান বলেন, “টিউলিপ সিদ্দিক কাগজে-কলমে বাংলাদেশের নাগরিক। তাই তার বিরুদ্ধে বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি যদি নির্দোষ হন, তাহলে আদালতে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে”। তিনি আরও বলেন, “আমরা কেবল নথিপত্র ও বাস্তব তথ্যের ভিত্তিতেই কাজ পরিচালনা করি। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ আদালতে প্রমাণ করা সম্ভব”। আদালতের আদেশ অমান্য করলে টিউলিপকে পলাতক ঘোষণা করা হবে বলেও তিনি সতর্ক করেন।

দুদক প্রধানের মতে, আইন সবার জন্য সমান। নাগরিকত্বের মৌখিক দাবি নয়, বরং কাগজপত্রের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিউলিপের আইনজীবীরা তার ব্রিটিশ নাগরিকত্বের কথা বললেও, দুদকের নথিতে তিনি বাংলাদেশের নাগরিক হিসেবেই রয়েছেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এখন আদালতে বিচারাধীন। দুদক বলছে, আইনি প্রক্রিয়া মেনে তদন্ত ও বিচার চলবে এবং অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়েছে।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন