সর্বশেষ

জাতীয়নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

নতুনধারার ঈদ খাদ্য কর্মসূচির ২৫তম আয়োজন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৪ জুন, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবির ২৫তম ঈদ খাদ্য প্রদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ঈদুল আজহার দিন থেকে শুরু হওয়া এই কার্যক্রম শেষ হয় ১০ জুন রাজধানীর তোপখানা রোডস্থ দলীয় কার্যালয়ে।

গত ১২ বছরের ধারাবাহিকতায় তিন দিনব্যাপী চলা এই কর্মসূচিতে দলটির চেয়ারম্যান মোমিন মেহেদীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিজ হাতে ভাসমান ও নিরন্ন মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

কর্মসূচি শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে মোমিন মেহেদী বলেন, “নিবন্ধিত ৪৯টি এবং অনিবন্ধিত ১০০টিরও বেশি রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকলেও অধিকাংশই ক্ষমতা দখলের লড়াই এবং ব্যক্তিগত স্বার্থে ব্যস্ত। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সময় বা মনোভাব তাদের নেই।”

তিনি আরও বলেন, “নতুনধারা বাংলাদেশ এনডিবি শুধু দুর্নীতির বিরুদ্ধে নয়, বরং বঞ্চিত-শোষিত মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে সক্রিয় রয়েছে এবং আগামীতেও থাকবে ইনশাল্লাহ।”

তিন দিনের এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

প্রসঙ্গত, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। দলটি ২০১৭ ও ২০২২ সালে নিবন্ধনের জন্য আবেদন করলেও ‘ফ্যাসিবাদী সরকারের’ কারণে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান মোমিন মেহেদী।

৩৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন