সর্বশেষ

সারাদেশ

আলীকদমে যৌথ অভিযানে সাড়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

শনিবার, ১৪ জুন, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

অভিযানে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হলেও একজন পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আলীকদম সেনা জোনের আওতাধীন ছোট বেতি ত্রিপুরা পাড়ায় এ অভিযান চালানো হয়।

আলীকদম সেনা জোন ও থানা পুলিশের যৌথ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ১০ হাজার টাকা।

এ ঘটনায় আটককৃতরা হলেন—কিকো ম্রো (২৫), পুমাং ম্রো (৩২) ও মো. শহিদুল ইসলাম (২৭)। এছাড়া রওগাও ত্রিপুরা (৪৭) নামের একজন পাচারকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আলীকদম সেনা জোন ও পুলিশ সূত্র জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন