সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশসাইদের কবর জেয়ারত করলেন আসিফ, বিতর্কিত নির্বাচন হলে কঠোর কর্মসূচি
সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

সাতক্ষীরায় কোরবানির চামড়া পাচার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা 
স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা 

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা জুড়ে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

ঈদের পরে স্থানীয় মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসা-এতিমখানার শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি থেকে চামড়া সংগ্রহ করে থাকে। এসব চামড়া অবৈধ পথে ভারত সীমান্ত দিয়ে পাচার রোধে সাতক্ষীরার ২৭৮ কিলোমিটার দীর্ঘ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের তথ্য মতে, সীমান্ত এলাকায় পশুর চামড়া পাচার রোধ ও নিরাপত্তা বিধানে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে চোরাকারবারিদের কর্মকাণ্ড বন্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, “সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। কাঁচা চামড়া পাচার এবং ভারতের পুশ ইনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। ঈদ মৌসুমজুড়ে নিরাপত্তা জোরদার থাকবে।”

সীমান্ত এলাকার স্থানীয়রা জানান, প্রায় ৩০টি চোরাঘাট নিয়ন্ত্রণ করে একাধিক সিন্ডিকেট, তবে বিজিবির নজরদারির কারণে তাদের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বিষ্ণপদ বিশ্বাস জানান, জেলার খামারসংখ্যা প্রায় ১২ হাজার ৮৯৪টি। চলতি বছরে কোরবানির পশুর চাহিদা প্রায় ৮৫ হাজার ৩১৮টি, যেখানে গরু ও ছাগলসহ প্রায় ১ লাখ ৬০৬টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন