সর্বশেষ

জাতীয়দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশআজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শিবপুরে বাসচাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৪:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর শিবপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২২), আশিক (২২) ও অপু মিয়া (২০)। তিনজনই একে অপরের বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে খেলার সামগ্রী কিনে নরসিংদী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া বাস সামনে থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা ও শিবপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল হোসেন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন