সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ঢাকায় ফেরা মানুষের চাপ কম, বাড়তি ভিড় বৃহস্পতিবার থেকে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৪:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ধীরে ধীরে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন গ্রামে থাকা মানুষজন।

তবে ঈদের দুদিন পরও রাজধানীমুখী যাত্রীদের তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় কর্মজীবীরা এখনো অনেকেই গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (১০ জুন) সকালে যাত্রাবাড়ী ও সায়দাবাদ এলাকার বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো রাজধানীতে পৌঁছাচ্ছে খুবই কম সংখ্যায়, এবং যেগুলো আসছে, সেগুলোতেও যাত্রী সংখ্যা আশানুরূপ নয়।

বাসচালক এবং পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটি এবার দীর্ঘ হওয়ায় মানুষ জরুরি প্রয়োজন ছাড়া এখনো ঢাকায় ফিরছেন না। কর্মস্থলগুলো পুরোপুরি সচল হবে আগামী সপ্তাহে, ফলে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে রাজধানীমুখী যাত্রীর ঢল নামবে বলে ধারণা করছেন তাঁরা।

ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী পদ্মা এক্সপ্রেসের চালক মো. শাহ আলম জানান, “গতকালের তুলনায় আজ কিছু যাত্রী বেশি পেয়েছি, তবে সব সিট এখনো পূর্ণ হয়নি। রাস্তায় কোনো যানজট বা বড় সমস্যা হয়নি।”

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে আসা আল আরাফা এক্সপ্রেসের চালক মো. আলম জানান, “এখনো যাত্রী কম। তবে কাল (বুধবার) থেকে যাত্রীর সংখ্যা বাড়বে বলে মনে হচ্ছে।”

পটুয়াখালী থেকে সপরিবারে ঢাকা ফেরা চাকরিজীবী ইলিয়াস হোসেন বলেন, “আজই অফিস শুরু, তাই সকালেই রওনা দিয়েছি। বাস ছিল তুলনামূলক ফাঁকা, পথে কিছু যাত্রী উঠেছে। ভাড়া কিছুটা বেশি, তবে যাত্রা মোটামুটি ভালোই কেটেছে।”

সায়দাবাদ বাস টার্মিনাল পরিচালনা কমিটির সদস্য মো. শাহ আলম জানান, “দু-একজন করে যাত্রী ফিরছে। তবে এখনো পুরোপুরি চাপ পড়েনি। আশা করছি, আগামী দু-তিন দিনের মধ্যে ঢাকামুখী যাত্রীর সংখ্যা অনেক বেড়ে যাবে।”

তিনি আরও বলেন, “সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা চালকদের তেলের ব্যবহার পর্যবেক্ষণ করছি। কেউ অস্বাভাবিক হারে তেল খরচ করলে ধরে সতর্ক করছি, প্রয়োজনে সরিয়ে দিচ্ছি।”

প্রসঙ্গত, চলতি বছর ৭ জুন দেশে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি শুরু হয়েছে ৫ জুন থেকে, যা চলবে ১৪ জুন পর্যন্ত। ফলে অনেকে ছুটি শেষে রাজধানীতে ফিরবেন ছুটির শেষের দিকে।

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন